Friday, 23 March 2018

ভারতীয় বিমানবাহিনীর জন্য পাকিস্তানের বিরুদ্ধে আঘাত জোরদার করতে গুজরাটে নতুন বিমানঘাঁটি

পাকিস্তান সীমান্তে পরিকাঠামো বৃদ্ধির একটি বৃহৎ পদক্ষেপ হিসাবে নতুন দিল্লি ভারতীয় বিমান বাহিনীকে গুজরাটের দিসাতে একটি নতুন বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিলো.

 বিমান ঘাঁটিটি নির্মাণে প্রায় ১ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে বলে অনুমান করা হচ্ছে.বিমান ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি সম্প্রতি প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটির মিটিঙে নেওয়া হয়েছে. এই কমিটি হলো প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ কমিটি এবং এর প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী.

প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র জানাচ্ছে যে দিসা বিমান ঘাঁটি ভুজ,নালিয়া ও বিকানির বিমান ঘাঁটির পরিপূরক হিসাবে কাজ করবে.
এই বিমান ঘাঁটিটি পাকিস্তানের বিরুদ্ধে সাউথ ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে. দিসা আন্তর্জাতিক সীমান্তের খুবই নিকটে অবস্থিত এবং পশ্চিম সীমান্তের ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের শূন্যস্থানগুলো হ্রাস করবে. সাউথ ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড গুজরাট,মহারাষ্ট্র ও রাজস্থানের প্রতিরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত.

বর্তমানে দিসাতে অসামরিক বিমান ওঠা-নামার জন্য একটি এয়ার স্ট্রিপ রয়েছে. বিমানবাহিনী এয়ার স্ট্রিপটি উন্নয়নের সাথে সাথে বিমান রাখার জন্য বিস্ফোরক-নিরোধক পরিকাঠামোও নির্মাণ করবে. ৪০০০ একর জায়গায় নির্মিত এই ঘাঁটিতে অত্যাধুনিক বিমান মোতায়েন করা হবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহারের উদ্দ্যেশ্যে.

 সূত্র থেকে জানা যাচ্ছে ভূমি অধিগ্রহণ আগেই হয়ে গিয়েছিলো, কিন্তু পূর্বতন সরকার ঘাঁটিটি নির্মাণের অনুমতি দেয়নি. বিমান ঘাঁটিটি মূলত পশ্চিম সীমান্তের বায়ুপথের সুরক্ষা জোরদার করার উদ্দ্যেশ্যে এবং গুজরাটের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলকে প্রতিরক্ষা প্রদানের জন্য নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে.

No comments:

Post a Comment